সারাদেশ

হোমিওপ্যাথিক কলেজে মুজিব শতবর্ষ উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলার বোয়ালমারীতে অবস্থিত ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মুজিব শতবর্ষ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) এ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আয়োজিত অনুষ্ঠানের মধ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন, সকাল ১০টায় র‌্যালী, সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দিন আহমেদ।

আলোচনা সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান, ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সহ-সভাপতি এবং ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম।

অধ্যাপিকা মিনু সাহার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন এবং চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অঞ্জলী রানী রায়, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশনের উপজেলা শাখার উপদেষ্টা প্রশান্ত সাহা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয় এবং নতুন শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের সাদরে বরণ উপলক্ষে 'নবীন বরণ' অনুষ্ঠিত হয়েছে।

সান নিউজ/কামরুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা