সারাদেশ

শ্রীপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে খাল দখলের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় লবলং খালের পাশে মানববন্ধন করে প্রতিবাদের আয়োজন করা হয়।

রোববার (১৪ মার্চ ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই খালটি শ্রীপুর পৌরসভার বর্জ্য ফেলে পরিবেশ দুষণ ও ভরাট করা হচ্ছে। মানববন্ধন শেষে খালে প্রতীকি নৌকা ভাসানো হয়।

বাংলাদেশ পরিবেশ অন্দোলনের যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় খাল দখলের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সংগঠনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, অধ্যাপক এমদাদুল হক, শিক্ষাবিদ ফিরোজ মিয়া, অধ্যাপক ইস্রাফিল হোসাইন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, নদী পরিব্রাজক দলের শ্রীপুর উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শিক্ষক সালাউদ্দিন মিলন, শামীম প্রমূখ।


সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা