সারাদেশ

বাংলাদেশিদের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন সময় বাংলাদেশি শ্রমিক যারা দেশে এসে আটকা পড়েছেন, তাদের মালয়েশিয়া ফেরার সুযোগ তৈরি হয়েছে। মালয়েশিয়া সরকারের অনুমতি পেয়ে ইতোমধ্যে অনেকেই চলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার।

মাই ট্রাভেল পাস নামে একটি এ্যাপের মাধ্যমে আবেদন করে শর্তসাপেক্ষে কর্মীরা মালয়েশিয়ায় ফিরতে পারছেন।

তবে কর্মস্থলে ফিরতে হলে কর্মীদের মালয়েশিয়া সরকারের নীতিমালা অনুসরণ করতে হবে। যেসব কর্মীর প্লানটেশন, এগ্রিকালচার ও কনস্ট্রাকশন ভিসা রয়েছে, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য আগে অনুমতি পাচ্ছেন। কেননা এসব সেক্টরে শ্রমিক সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।

সূত্র জানায়, মালয়েশিয়ায় ফেরা না ফেরা নির্ভর করছে স্ব-স্ব মালিক বা নিয়োগকর্তার সহযোগিতার ওপর। আবেদন করে মালিকের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগের অনুমতি নিলেই দেশটিতে প্রবেশ করা সম্ভব। এ জন্য কোনও দালাল বা এজেন্টের কাছ থেকে প্রতারিত না হতে দূতাবাস থেকে সতর্ক করা হয়েছে।

আবেদন প্রক্রিয়ার প্রথমেই মালিকের সঙ্গে যোগাযোগ করে পাসপোর্ট ও ভিসা কপি দিয়ে মাই ট্রাভেল পাস নামক ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন গৃহীত হলে ব্যবস্থা করতে হবে করোনা টেস্ট রিপোর্ট, বিমান টিকিট ও কোয়ারেন্টিনে থাকার খরচ।

২০২০ সালের মার্চ থেকে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে টানা লকডাউন চলে মালয়েশিয়া। এতে ছুটিতে থাকা অনেক কর্মী দীর্ঘদিন দেশটিতে প্রবেশ করতে পারছেন না। এ সময়ে অনেকের ভিসা ও পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা