সারাদেশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় ২মাদরাসা ছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল শহরের কাশিপুর এলাকায় থ্রি-হুইলার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (১৩ মার্চ) রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. জাফরের ছেলে মো. হামজা (১১) এবং একই এলাকার আকতারুজ্জামান হাফিজের ছেলে আল নোমান (১৩) ।

তারা বরিশাল নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার মাদরাসার শিক্ষক আকতারুজ্জামান হাফিজ তার ২ ছেলেসহ ৫ ছাত্রকে নিয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফে মাহফিলে যান। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মাহফিল থেকে বানারীপাড়া হয়ে তারা থ্রি-হুইলারে করে বরিশাল নগরীতে ফিরছিলেন। সেই থ্রি-হুইলারে তারা ছাড়া আরও ২জন যাত্রী ছিলেন।

তিনি আরও বলেন, কাশিপুর মদিনা পেট্রল পাম্প সংলগ্ন এলাকা অতিক্রমকালে তাদের থ্রি-হুইলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় থ্রিহুইলারের ৭ যাত্রী। পথচারীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ শিক্ষার্থীর মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা