সারাদেশ

‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ’

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে একটি আবেগঘন স্ট্যাটাস দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে

বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ পারিবারিক দু’টি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’

রোববার ( ১৪ মার্চ)কাল ৯টায় দেখা গেছে, ১৬ ঘণ্টা আগে শনিবার বিকেলে নিজের ফেসবুকে দেওয়া পোস্ট ইতোমধ্যে মধ্যে প্রায় ৯ হাজার মানুষ লাইকসহ নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। মন্তব্য করেছেন হাজারের অধিক ফেসবুক ব্যবহারকারী। এটি শেয়ার হয়েছে প্রায় ৫০০ বার।

কাদের মির্জার স্ট্যাটাসের পক্ষে-বিপক্ষে মন্তব্যকারীদের মধ্যে আমেনা কহিনুর নামে একজন লিখেছেন, ‘শেষ পর্যন্ত সব দোষ হয়ে গেল নারীর!’

অপর দিকে তাকে সমর্থন করে নাগরিক অধিকার নামে একটি ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়, ‘অনেক বেদনা বুকে লুকিয়ে রেখে মির্জা কাদের ভাই আপনি দারুণ একটা পোস্ট করে সমাজের মানুষের সামনে বাস্তব একটি সত্য চিত্র তুলে ধরেছেন, সে জন্য আপনাকে ধন্যবাদ।’

নায়েব চৌধুরী নামে একজন লিখেছেন, ‘অভিনয়ের জন্য অস্কার পাবেন আপনি। গ্রেফতারের ভয়ে এখন ওবায়দুল কাদের আপনার ভাই।’মো: রাসেল নামে আরেকজন লিখেছেন, ‘গ্রেফতার হওয়ার ভয়ে এখন বহুরূপী মির্জা কাদের ঘরের বউয়ের ওপর দোষ চাপাচ্ছেন।’ জুয়েল আহমেদের মন্তব্য, ‘নারীর দোষ নেই, বড় কথা হলো ভাইয়ে ভাইয়ে আল্লাহর রহমত থাকা দরকার।’

শিবলু সিদ্দিক লিখেছেন, ‘সব ভালো তার, শেষ ভালো যার। কাদের মির্জা ভাই অপশক্তির ঠাঁই নাই।’ উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে চতুর্থবারের মতো মেয়র পদে নির্বাচিত হন আবদুল কাদের মির্জা। পৌরসভা নির্বাচনের আগ থেকে তিনি দেশের রাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় উঠে আসেন।

সর্বশেষ গত ৯ মার্চ রাতে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশাচালক ও যুবলীগকর্মী আলাউদ্দিন নিহত হওয়ায় কাদের মির্জাকে দায়ী করেছেন নিহতের পরিবার ও উপজেলা আওয়ামী লীগ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা