সারাদেশ

২০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা বিছরাবাদ সুরমা ব্রিক ফিল্ড থেকে গ্রেফতার করা হয়েছে সিলেটে হত্যা মামলার এক আসামিকে। পরোয়ানা জারির ২০ বছর পর তাকে গ্রেফতার করে পুলিশ। আসামি আবুল কালাম (৪৫) বিয়ানীবাজারের আবঙ্গি গ্রামের বাসিন্দা। সোমবার (৮ মার্চ) রাতে তাকে বড়লেখা থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে বিয়ানীবাজারে আবুল কালামের আপন চাচা আজির উদ্দিন খুন হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। সেই মামলায় আবুল কালামসহ কয়েকজনকে আসামি করা হয়।

বিচারিক আদালত ২০০০ সালে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে আবুল কালাম পরিবারের সদস্যসহ আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে দিনমজুরির কাজ করতেন। অবশেষে সোমবার সন্ধ্যায় বড়লেখার একটি ব্রিক ফিল্ড থেকে আবুল কালামকে গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গ্রেফতার হওয়া আসামি আবুল কালাম ২০ বছর ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করতে কয়েক বছর ধরে চেষ্টা চালানো হচ্ছিল। তিনি নিজ বাড়ি ছেড়ে আত্মগোপনে ছিলেন।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা