সারাদেশ

সড়ক দুর্ঘটনাকে প্রতিপক্ষের হামলার নাটক

নিজস্ব প্রতিনিধি, নাটোর : মন্দির কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলার নাটক সাজিয়েছিলেন নাটোরের রানী ভবানী রাজবাড়ির শ্যামসুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচি। মন্দির কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ দাসের পরামর্শে সড়ক দুর্ঘটনায় আহত পুরোহিতের আঘাতকে হামলা বলে প্রচার করা হয়।

মঙ্গলবার (৯ মার্চ ) নাটোর জেলা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে আহত পুরোহিত অসিত বাগচি, তার স্ত্রী ক্ষমা বাগচি এবং পুলিশ সুপার লিটন কুমার সাহা গণমাধ্যম কর্মীদের কাছে এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, মন্দির কমিটি নিয়ে সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে অন্য সদস্যদের বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কাজে লাগানোর জন মন্দিরের পুরোহিত অসিত বাগচি কে দিয়ে হামলার নাটক সাজান মন্দির কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ।

সোমাবার পুরোহিত শহরের মাদ্রাসা মোড়ে অটোরিকশার সাথে ধাক্কা লেগে আহত হলে, সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। পরে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে পুলিশ।

ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য মন্দির কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, সদর সার্কেল মো: মোহসিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা