সারাদেশ

দুই হাজার কেজি জাটকা আটক

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের কাউখালী বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০০০ কেজি আটক করেছে কোস্টগার্ড। বেকুটিয়া ফেরিঘাটে কুয়াকাটা থেকে যশোর গামী 'মীম জল 'নামের একটি যাত্রীবাহী বাসে অভিযানে চালিয়ে ওই জাটকা আটক করা হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার নওশের আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার নওশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর বেকুটিয়া ফেরিঘাটে মীমজল নামের যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের বাস্কারে দুই হাজার কেজি জাটকা আটক করা হয়। আটক জাটকার আনুমানিক মূল্য আট লাখ টাকা।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা