সারাদেশ

ফুটফুটে কন্যা সন্তানটির বাবা কে?

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেছে শাবনূর নামে এক পাগলী।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে এ সন্তানটি প্রসব করে ওই পাগলী। তবে সন্তানটির বাবা হয়নি কেউ। এখন পাগলী ও তার মেয়ে বাস কাউন্টারের সামনের এক চকলেট বিক্রেতা নাসিমার তত্ত্বাবধানে রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রসব বেদনা উঠার পর পাগলী নিজেই তার সন্তান প্রসব করে। খবর পেয়ে চকলেট বিক্রেতা নাসিমা তাদেরকে উপজেলার মেথর পট্টিতে নিয়ে গোসল করায়। এখন মা-মেয়ে নাসিমার তত্ত্বাবধানে রয়েছে।

এ বিষয়ে নাসিমা জানান, দেড় মাস আগে শিমরাইল মোড়ের কয়েকজন দোকানদার মিলে পাগলীকে আলট্রাসনোগ্রাম করিয়েছিল। তারপর আর ডাক্তার দেখানো হয়নি।

তিনি আরও বলেন, গত ২ বছর যাবত ওই পাগলিটা শিমরাইল মোড়ে ঘোরাঘুরি করে। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবন ধারণ করতো ও। এখন পাগলী ও তার মেয়ে সুস্থ আছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা