সারাদেশ

বরিশালে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: চরমোনাই দরবারে জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে ফরিদুপর থেকে বরিশালে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটর সাইকেল আরোহী। নিহতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ (২০) ও একই এলাকার মো. ইউনুসের ছেলে আলামিন (২১)।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকসহ চালক ইয়ার উদ্দিন ও হেলপার রেজাউল করিমকে আটক করেছে পুলিশ। তাছাড়া দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটিও পুলিশ জব্দ করেছে বলে জানান বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান।

নিহতরা স্বজনরা জানিয়েছেন, শরীফ ও আলামিন মোটর সাইকেল যোগে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের চরমোনাই এর মাহফিলস্থলে জুমআর নামাজ আদায়ের জন্য আসছিলেন। পথিমধ্যে সকাল ১০টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে মোটর সাইকেল আরোহী শরীফ শেখ ও আলামিন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন এবং আহত আলামিনকে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।

এদিকে, আলামিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু ঢাকা পৌঁছাবার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের গার্ড রুমের ইনচার্জ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম জানান, মৃতদেহ দুটি হাসপাতালের লাশ সংরক্ষণ কক্ষে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হবে।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা