সারাদেশ

সাংবাদিক হত্যা ও নির্যাতনে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক শাকিলের পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পীরগন্জ উপজেলার সাংবাদিকরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলার পীরগঞ্জের সাংবাদিক সমাজের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব পীরগঞ্জ রিপোর্টাস ইউনিটি, বৈরচুনা পল্লী প্রেস ক্লাব, পৌর প্রেসক্লাবের সংগঠনের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় সাংবাদিক মো. জাকির হোসেন, গীতি গমন চন্দ্র রায়, আব্দুর রহমান, মুজিবুর রহমান, আইয়ুব আনসারী, আনছারুল ইসলাম, আবু তারেক বাঁধন, শেখ শমসের আলী, আব্দুল করিম, শুভ শর্মা, মো. রিদয় আহমেদ প্রমুখ।

বক্তারা নোয়াখালী কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে প্রকাশ্যে হত্যা ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক শাকিল আহমেদের পরিবারকে যেভাবে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে তা কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা