সারাদেশ

নাটোরে ২৯ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান থেকে ২৯ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। বুধবার রাতে নাটোর সদর উপজেলার একডালা এবং গুরুদাসপুর থেকে তাদের মাদক সেবনের উপকরণ এবং ৫ গ্রাম গাঁজাসহ অটক করা হয়।

সাজাপ্রাপ্ত চার আসামিসহ মাদক মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ। উপজেলার বিভিন্ন জায়গায় বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) তাদের নাটোর কারাগারে পাঠানো হয়। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ২০১৬ ও ২০১৮ সালের মাদক মামলায় উপজেলার বিন্যাবাড়ি এলাকার সাজাপ্রাপ্ত জাকির হোসেন, পথপাথুরিয়ার সেলিম, বৃচাপিলার মোক্তার হোসেন, নওপাড়ার রফিকুল ইসলাম এবং মাদকের নিয়মিত মামলায় পৌর সদরের চাঁচকৈড় তালুকদার পাড়ার রাজুবেগ, আজাদুল ইসলামসহ বেড়গঙ্গারামপুরের ওয়ায়েন্টভুক্ত আসামি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এসব আসামি ইতিপূর্বেও মাদক মামলায় একাধিকবার কারাভোগ করেছে। মুলতঃ মাদকমুক্ত গুরুদাসপুর গড়ার লক্ষ্যেই পুলিশ এ অভিযান পরিচালনা করছে।

অপরদিকে র‌্যাব নাটোর সিপিসি ২- ম্পোনী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান, সিপিসি -২ (নাটোর) রাজশাহী র‌্যাব-৫ এর একটি অপারেশন দল নাটোর সদর উপজেলার একডালা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে । অভিযানকালে দেশীয় মদসহ তাদের মাদক সেবনের উপকরণ এবং গাজাসহ ২২ জনকে অটক করা হয়। এরা হলো, শহরের মোঃ মিঠু (৪৮) রওশান আলী (৬২), মোতালেব (৫৫), মোঃ শরিফুল ইসলাম (৪৫), মোঃ রিয়াজ (৩৫), মোঃ হৃদয় (২২), মোঃ বিপ্লব (২৫), মোঃ আনোয়ার হোসেন (৪৮), মোঃ আবু সাইদ, (৬২) মোঃ সামছের জোয়ার্দ্দার (৪৬), মোঃ মামুন বিশ্বাস (২৭), মোঃ বাবু প্রামানিক(৩২), মোঃ ইউসুফ (৫০), মোঃ চান্দের মন্ডল (৪০), মোঃ রাব্বানী মোল্লা (২৪), মোঃ শরিফুল ইসলাম(৩৮), মোঃ আজিজুল (২২), মোঃ ইমতাজ (৪৮), বিপ্লব কুমার দাস(৩৮), মোঃ শামীম (২০), মোঃ নাহিদ (২৩) মোঃ তোফাজ্জেল হোসেন (৫৬), এরা সবাই নাটোরের বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনায় নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা