সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে পৌর মেয়রের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল শপথ গ্রহণের পর কাউন্সিলরদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ নব-নির্বাচিত কাউন্সিলরগণ ও স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র নির্বাচিত হন।

গতকাল বুধবার তিনি ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের কাছে শপথ গ্রহণ করেন।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা