সারাদেশ

সেতুর নিরাপত্তা বেষ্টনী কেটে গড়ে ওঠেছে হোটেল 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু- ৬ (মুক্তারপুর সেতু) এর নিচের দক্ষিণ অংশে নিরাপত্তা লোহার বেষ্টনী কেটে একাধিক ভাসমান হোটেল গড়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মুক্তারপুর সেতুর দক্ষিণ পাশের অংশের লোহার বেড়ার কাটা অংশ দিয়ে গাড়ি চালকরা গিয়ে খাওয়া দাওয়া করে। এছাড়াও সেতু এলাকায় সড়কের পাশে, যত্রতত্রভাবে একাধিক ভাসমান দোকানও গড়ে উঠেছে। যেন দেখার কেউ নেই। সেতু কর্তৃপক্ষের দেখবালের অভাবে এমনটা হচ্ছে বলে মনে করচ্ছেন বিশেষজ্ঞ মহল।

ভাসমান হোটেল মালিক আমজাদ হোসেন জানান, এখানে আমরা আলগা হোটেল চালাচ্ছি। অনুমতি প্রসঙ্গে বলেন, কারো অনুমতি নিতে হয়নি আমরা। তেরপাল, বাঁশ ও কাপড় দিয়ে দোকান তৈরি করেছি। আমরা কাটা তার কাটি নাই। আমার দোকান ছাড়াও আরও দোকান এখানে আছে।

এ ব্যাপারে ব্রিজ অথরিটির উপ-সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস বলেন, এই বিষয়টা আমার জানা নেই। এই কাজ যদি কেউ করে থাকে। তাহলে ব্যবস্থা নেয়া হবে। নিরাপত্তা বেষ্টনী কাটা হলে প্রয়োজনে মামলা করবো। আরও জানান, হোটেল যে অংশে গড়ে উঠেছে তা (বিসিক) এর জমি।

বিসিকের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ বলেন, এখানে আমাদের এক বা দের মাসের মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু হবে। হোটেল নির্মাণে কাউকে অনুমতি দেয়া হয়নি। আমরা উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা