সারাদেশ

চরফ্যাশনে নির্বাচনী প্রচার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। পঞ্চম ধাপে আগামি ২৮ ফেব্রুয়ারি চরফ্যাশন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় চরফ্যাশনে নির্বাচনী প্রচার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ।

মেয়র, কাউন্সিল প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত ও গণসংযোগে আওয়ামী লীগ প্রার্থী মো: মোরশেদ এগিয়ে রয়েছেন। এর সাথে নতুন মাত্রা যোগ করেছে বুধবার (২৪ ফেব্রুয়ারি) যুবলীগের কেন্দ্রীয় সদস্য ড: আশিকুর রহমান শান্তর নেতৃত্বে যুবলীগ কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রচারণা ও গণসংযোগ।

এর অংশ হিসেবে বুধবার বিকেলে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ড: শামীম আল সাইফুল সোহাগ, সহ সম্পাদক ব্যারিষ্টার আরাফাত হোসেন খান, কেন্দ্রীয় সদস্য ড: আশিকুর রহমান শান্ত, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নুরুল ইসলাম ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশতাক আহমেদ শাহীন, পৌর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মো: মোরশেদ, উপজেলা যুবলীগের সেক্রেটারি আল এমরান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর রহমান স্বপন।

চরফ্যাশন পৌরসভায় ২৭ হাজার ৫৮২ ভোটার। পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। সাধারন কাউন্সিলরের ৯ টি পদের মধ্যে ২ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ৭ টি পদে ২২ জন প্রতিদ্বন্দিতা করছেন । সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৩টি পদের মধ্যে ১ টিতে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অপর ২টি পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন।

মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে গভীর রাত অবধি গণসংযোগ করে চলেছেন। মেয়র পদে আওয়ামী লীগের মো: মোরশেদ,বিএনপি’র হুমায়ুন কবির ও স্বতন্ত্র প্রার্থী শরিফ হোসেন প্রতিদ্বন্দিতা করছেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা