সারাদেশ

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর প্রধান ডাকাত জকিরসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৫টায় শালবন পাহাড়ে এ ঘটনা ঘটে। এসময় দুটি পিস্তল, দুটি বন্দুক, পাঁচটি ওয়ান শুটারসহ ২৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ। তিনি জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। অস্তিত্ব রক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। পরে ঘণ্টাব্যাপী গোলাগুলি চলতে থাকে। দীর্ঘক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে তিন জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জকির ডাকাতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং মাদকসহ সর্বমোট ২০টির অধিক মামলা রয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা