সারাদেশ

ট্রাফিক সেবা ও স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীর দর্শনা মোড়ে ট্রাফিক সেবা বক্স ও স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যবসায়ী ও স্থানীরা। এর ফলে রংপুর-ঢাকা-সৈয়দপুর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীর দর্শনা মোড়ে এ সড়ক অবরোধ করা হয়। এতে স্থানীয় গ্রামবাসী, ব্যবসায়ীদের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ, দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

স্থানীয় গ্রামবাসী, শিক্ষার্থী ও র্দশনা মোড়ের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দর্শনা মোড় একটি জনবহুল এলাকা, এখানে প্রতিনিয়তই সড়কে নানা দুর্ঘটনা ঘটছে। এতে কেউ আহত হচ্ছে আবার কেউ মৃত্যুবরণ করছে। বিগত কয়েক বছরে এখানে প্রায় ১৫ জনের মতো শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ নিহত হয়েছেন। কিন্তুু দফায় দফায় দুর্ঘটনা হওয়া সত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধি, সিটি মেয়র, সড়ক বিভাগ কোন পদক্ষেপ নেয়নি। এর কারণে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা।

তারা আরও বলেন, অবিলম্বে দর্শনা মোড়ে ট্রাফিক সেবা বক্্র ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান। পরে তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন।

এসময় স্থানীয় কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু বলেন, আগামী দুই দিনের মধ্যে সিটি মেয়রের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা