সারাদেশ

আন্দোলনে ইবি শিক্ষার্থীরা, সম্মেলন শেষে আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি, ইবি : শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবাসিক হল খুলে দেয়ার এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় তারা আগামী ১মার্চের মধ্যে হলসমূহ খুলার আল্টিমেটাম দেয়। অন্যথায় নিজ দায়িত্বে হলে প্রবেশ করার হুশিয়ারি উচ্চারণ করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পুনরায় পরীক্ষা চালু করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাত করে তাদের দাবি উপস্থাপন করেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের হল খোলার দাবির সাথে আমরা একমত থাকলেও শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করতে পারবো না।

এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি এসময় পরীক্ষা নেয় তাহলে আমরাও পরীক্ষা চালু করবো। তবে এ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশনার বাইরে যেতে পারছি না।’

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা