সারাদেশ

ভূমি জালিয়াত চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভূমি জাল জালিয়াত চক্রের সদস্য গাজী তাইফুর জিসানের (৩০) প্রতারণায় অনেকেই সর্বশান্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সে জমি বিক্রির কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অংকের টাকা গ্রহণ করেছেন বলে জানা গেছে। সম্প্রতি সে গ্রেফতার হওয়ায় ভূক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন।

ভূক্তভোগী শহরের নবীনবাগ এলাকার গাজী মাসুদুর রহমান বলেন, গাজী তাইফুর জিসান যশোরের কোতয়ালী থানার কসবা এলাকার গাজী আমিনের ছেলে। গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় তার বাবা গাজী আমিনের কিছু শরিকীয় সম্পত্তি ছিলো। কিন্তু তিনি জীবিত থাকাকালীন তার অংশের সম্পত্তি বিক্রি করে গেছেন। তার মৃত্যুর পর ছেলে গাজী তাইফুর জিসান বিভিন্ন সময় এই সম্পত্তি বিক্রির কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেন। পরবর্তিতে জাল জালিয়াতি করে ভূয়া সম্পত্তি লিখে দেন।

সম্প্রতি সে গোপালগঞ্জ সদর উপজেলার ১১৭ নং তেঘরিয়া মৌজার বিআরএস-১/১ নং খতিয়ানের সাবেক ৬৬২ নং দাগের ০.০২৮৫ একর জমির নামজারির জন্য দরখাস্ত দাখিল করে। পরবর্তিতে তার দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই করে গোপালগঞ্জ পৌর সহকারি ভূমি অফিস তার দাখিলকৃত দলিল দস্তাবেজ ৩১১২ নং দলিলের সার্টিফাইড কপি দুটি রেজিস্ট্রি অফিসের বালাম বইয়ের সাথে অসঙ্গতিপূর্ণ দেখতে পান। সে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ভূয়া ভিত্তিহীন ও বানোয়াট দলিল সৃজন করে। অস্তিত্বহীন এ দলিলের সার্টিফাইড কপি সৃজন করে ভূয়া ও জাল জানা সত্বেও নিজ দখলে রেখে নামজারির কাজে ব্যবহার করে। গত ১৬ ফেব্রুয়ারী সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন শুনানীকালে তার সার্টিফাইড কপির মূল কপি উপস্থাপন করলে তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এ সময় দলিলের নকল দুটি জব্দ করা হয় এবং গাজী তাইফুর জিসানকে আটক করা হয়।

পরে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন বাদি হয়ে গাজী তাইফুর জিসানের ১৮৬০ সালের দন্ডবিধি ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন। গোপালগঞ্জ সদর থানার মামলা নং ২৩, তারিখ ১৭/০২/২০২১ ইং।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা