সারাদেশ

ব্যাংকের কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : সিলেটের, হরিপুর গ্যাস ফিল্ড শাখার অগ্রনী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা শেখ মওদুদ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নড়াইল প্রেসক্লাবের সামনে অগ্রনী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ, আঞ্চলিক পরিষদ, যশোরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- অগ্রনী ব্যাংক নড়াইল শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর কবীর, লোহাগড়া শাখা ব্যবস্থাপক হাসান তারেক মজনু, সমিতির যশোর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র কর্মকর্তা নাজমুল হাসান, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র কর্মকর্তা এস,এ,এম সালেহীন, সমিতির সদস্য শেখ মো. হুসাইন প্রমুখ।

বক্তারা বলেন, গত ২০ ফেব্রুয়ারি দুস্কৃতিকারীদের হামলায় সিলেটের, হরিপুর গ্যাস ফিল্ড শাখার অগ্রনী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা শেখ মওদুদ আহম্মেদে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ঘটনায় সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় নড়াইল জেলার অগ্রনী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা