সারাদেশ

চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা সরকারি আকাশি বনের ভেতর থেকে ব্যাটারীচালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মতিয়ার রহমান (২৫) লালমনিরহাট সদর উপজেলার হরিদেব গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি শ্রীপুরের আনসার টেপিরবাড়ী গ্রামের হাজী বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের ভাই মফিজুল ইসলাম জানান, নিহত মতিয়ার রহমান প্রতিবেশী শিবলুর অটোরিক্সা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সোমবার (২২ ফেব্রুয়ারী) সকালে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। মঙ্গলবার এলাকাবাসীর কাছে বনের ভেতর লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের উপস্থিতিতে তার ভাইকে শনাক্ত করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, খবর পেয়ে টেংরা বৃন্দবনের আকাশমনি বনের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় কাপড়ের রশি পেঁচানো রয়েছে। শ্বাসরোধ করে হত্যার পর অটোরিক্সা ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা