সারাদেশ

পুলিশের ধাওয়ায় প্রাণ গেল সিএনজি চালকের

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি (অটোরিক্সা) খাদে পড়ে চালক তোফায়েল মিয়া (২২) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর তিনজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়র সূত্র জানায়, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে চলাচলা করা সিএনজি আটক করছিল শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। পুলিশ দেখে একটি সিএনজি পালিয়ে যাচ্ছিল। সিএনজিটি আটক করতে পুলিশ ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সিএনজিটি দৌলতপুর নামকস্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।

বাহুবল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এরপরও কিছু সিএনজি মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। প্রায় সময়ই হাইওয়ে পুলিশ সিএনজি অটোরিকশা আটক করে।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা