সারাদেশ

বিপন্ন প্রজাতির অসুস্থ নিশিবক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়েছে বিপন্ন প্রজাতির একটি অসুস্থ নিশিবক। এটি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সংরক্ষণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানায় সোমবার এই নিশিবক পাখিটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করার জন্য নিয়ে আসা হয়েছিল। পাখিটি উড়তে না পারায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পাখিটিকে শ্রীমঙ্গলে জানকিছড়া ক্যাম্পের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ বলেন, এটি নিশিবক। ইংরেজি নাম ইন্ডিয়ান নাইট হেরন। তবে ব্লাক ক্রাউন নাইট হেরন নামেও পরিচিত। পাখিগুলো একই গাছে দলবদ্ধভাবে বাসা বানায়। কম বয়সি পাখির রঙ ধূসর বর্ণের হয়, এরা নিশাচর পাখি।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা