সারাদেশ

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে  ভোলায়  মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছেন ভোলা জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বার্তা বাজার পত্রিকার ভোলা প্রতিনিধি মোঃ অনিক আহমেদ ভোলা নিউজ ২৪ ডট কম সম্পাদক মোঃ অমি আহমেদ , জি- টিভি ও দৈনিক যুগান্তরের ভোলা প্রতিনিধি হেলাল উদ্দিন গাজী ভোলার আলো সম্পাদক মোঃ বেল্লাল নাফিজ। বাংলা টিভি ও জাগো নিউজ ভোলা প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ ও প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খুনের সঙ্গে জড়িত সব আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লাশ নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে তার হুঁশিয়ারি দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বক্তারা আরও ঘোষণা দেন এর আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনা বার বার ঘটে চলেছে।

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা