সারাদেশ

আশুলিয়ায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের আশুলিয়ায় এক শিশু শিক্ষার্থীকে (১১) বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক মাসুদুর রহমানকে (৩৪) আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকার মদিনাতুল উলুম হিফজুল কুরআন মডেল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদুর রহমান সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি মধ্য চারাবাগ এলাকার মদিনাতুল উলুম হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রায় দুই বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগীর শিক্ষার্থীর মা বলেন, আমরা পোশাক কারখানায় চাকরি করি। তাই মাদ্রাসার আবাসিকে রেখে ছেলেকে লেখাপড়া করানোর সিদ্ধান্ত নেই। দুই বছর ধরে আমার সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করছিল। কিন্তু মাদ্রাসার শিক্ষক এমন হবে কখনো ভাবিনি।

ভুক্তভোগীর মায়ের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতি সপ্তাহের মতো ২১ ফেব্রুয়ারি ছেলেকে দেখতে যান ভুক্তভোগীর মা। এ সময় শিশুটি কেঁদে কেঁদে তার মাকে মাদ্রাসায় পড়বে না বলে জানায়। পরে ঘটনা শুনে আজ থানায় অভিযোগ দায়ের করলে ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা