সারাদেশ

ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর বাবু মোড়ে গ্রামীণ ব্যাংকের সামনে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণপাড়ার মালিকুজ্জামানের ছেলে আবদুল হামিদ (২৪) ও রাশেদ আলীর ছেলে আবদুর রহিম (২৯)।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানায়, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সোনা মসজিদগামী ঢাকা মেট্রো-ট-১২-৬৪০১ দ্রুত গতিতে সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাবার সময় শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী দুজন মোটরসাইকেল আরোহী রশিকনগর বাবুপুর মোড় এলাকায় পৌঁছলে ট্রাক-মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও চালককে আটক করে এবং মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে যায়।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা