সারাদেশ

ধারালো দায়ের কোপে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার তজুমদ্দিনে নিজেকে কুপিয়ে আত্মহত্যা করেছে প্রদীপ বর্নিক (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ লাশের ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত প্রদীপ উপজেলার সম্ভুপুর ইউনিয়নের বউ বাজার নামক এলাকার বিপুল বর্নিকের ছেলে ও এক সন্তানের জনক ছিলো।

তজুমদ্দিন থানার (ওসি/তদন্ত) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে প্রদীপ মানুষিক রোগে আক্রান্ত ছিলো। মঙ্গলবার রাতে নিজের রুমে ঢুকে নিজেকে ধারালো দা দিয়ে হাতে পায়ে ও গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ঘরে তার বৃদ্ধ মা ছিলেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরেও পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা