সারাদেশ

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ‘সান নিউজ’ এর সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদ কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সোহেল রানা, দৈনিক কুড়িগ্রাম সম্পাদক এস এম ছানালাল বকসী প্রমুখ। বক্তরা সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালির চাপরাশির হাট বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি তিনি মৃত্যু বরণ করেন।

সান নিউজ/এমকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা