সারাদেশ

এসিল্যান্ডকে অবৈধ বালু উত্তোলনকারীদের ধাওয়া, অতঃপর.. 

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন দুষ্কৃতিকারীরা। যার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করতে গিয়েছিলেন এসিল্যান্ড। কিন্তু দুষ্কৃতিকারীরা উল্টো এসিল্যান্ডসহ ভ্রাম্যমান আদালতে অংশ নেওয়া ৪ পুলিশকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর হলদিয়া গ্রামে রাউজান-ফটিকছড়ি সীমান্তবর্তী সর্তাখালে ঘটে এ ঘটনা। তবে ঘটনার পর র‌্যাব, পুলিশ ও আনসারের সহায়তায় বালু উত্তোলনের ৪টি মেশিন জব্দ করে। পরে তা আগুনে পুুড়িয়ে ধ্বংস করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা অবৈধ বালু উত্তোলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে কিছু দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে অন্যায়ভাবে বাধা প্রদান করে। একপর্যায়ে স্থান ত্যাগ করে বিষয়টি আমাকে জানান। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি।

র‌্যাব, পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ৪টি পয়েন্টে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি মেশিন ধ্বংস করেছি। এসিল্যান্ডকে যারা ধাওয়া করে অভিযান প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল তারা পালিয়ে যেতে সক্ষম হওয়ায় আটক করা সম্ভব হয়নি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, সর্তাখালের রাউজান অংশ থেকে অবৈধভাবে ৪টি পয়েন্ট থেকে বালু উত্তোলন করছিল রাউজানের পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার বাসিন্দা কামাল উদ্দিনসহ একাধিক সিন্ডিকেট। এসিল্যান্ড অভিযানে গেলে ২০/৩০ জন অস্ত্র নিয়ে ধাওয়া করলে এসিল্যান্ডের সঙ্গে থাকা পুলিশ সদস্যারা গুলি করার হুমকি দিলে তারা খালের পাড়ে উঠে যান। পরে আমাদের সহায়তা চাইলে আমি ২০/৩০ জন দলীয় নেতাকর্মী সাথে নিয়ে মোটরসাইকেল ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির পর তারা পালিয়ে যান। তারা এমনভাবে বালু উত্তোলন করছিল, খালে বড় বড় গর্ত সৃষ্টি করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এসিল্যান্ড অভিযানে যাওয়ার সময় ৪ পুলিশ সদস্য সাথে নিয়ে যান। পরবর্তীতে ইউএনও সাহেব ফোন করলে আমরা ঘটনাস্থলে আরও ৬ পুলিশ সদস্যকে পাঠাই। তবে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


সান নিউজ/আইকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা