সারাদেশ

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শেরপুরে কলেজ গেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

প্রাথমিকভাবে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী এহসান পরিবহন এবং পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঢাকা-রংপুর মহাসড়কে চারলেনের কাজ চলমান থাকার কারণে রাস্তা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে। এ অবস্থায় যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এ কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনায় আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি আছেন। নিহতদের মধ্যে রয়েছেন এহসান পরিবহনের চালক, হেলপার এবং ট্রাকের ড্রাইভার। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পরপরই উৎসুক জনতার ভিড়ের কারণে দুর্ঘটনাস্থলের দুই দিকে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রাক সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বগুড়া জেলার পুলিশ সুপার আশরাফ আলী ভূঞা জানান, বগুড়ার শেরপুরে কলেজ গেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা