সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শরিফুল্লাহ খান ইমন(২২) নামের এক যুবককে মসজিদে ঢুকে কুঁপিয়ে জখম করছেন প্রতিবেশী।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের ভূ্ইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত ইমনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সে ভাদেশ্বরা গ্রামের আলী আকবর খানের ছেলে।

ইমন আছরের নামায পড়তে ভূইয়া বাড়ি জামে মসজিদ যায়। মসজিদের ভেতরে ঢুকে প্রতিবেশী একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মুস্তাকিম মিয়া, তার ৩ সহোদর মিন্টু, হাসান ও আলামীনসহ ১০/১৫ জন দুর্বৃত্ত ইমনের ওপর হামলা চালায়।
রামদা দিয়ে তার মাথায় ও শরীরে কোপাতে থাকে। তার চিৎকারে মসজিদের মুসুল্লিরা ভয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে ইচ্ছেমত কোপানোর পরে চলে যায়।

আহত ইমনের চাচা ইসমাইল খান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার বিদ্যুৎতিক মিটারে আগুন লাগিয়ে দেন প্রতিবেশী আব্দুর রহমানের ছেলে আবু বক্কর। শুক্রবার বিকেলে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করার পর এসআই নুরুল আমিন তদন্ত করতে আসে। তদন্ত করে যাওয়ার পর ওই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ভূইয়া বাড়ি জামে মসজিদ আছর নামাযের সময় মুস্তাকিমসহ ১০-১৫ জন দুর্বৃত্ত ইমনকে কুফিয়ে জখম করেন। এ ধরনের হামলা হওয়া পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে আমাদের। আমি এর সঠিক বিচার চাই।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, ইমনে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জখম হওয়ায় ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইমনকে আহত অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দ্রুত সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা