সারাদেশ

সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ধরলা সেতুর নিচ থেকে রাজু আহমেদ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সেতুর নিচে ধরলার পানিতে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। কি কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে নিহত যুবকের বাড়ি চুয়াডাঙ্গার বিরামপুরে বলে জানায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত রাতে কেউ বা কয়েকজন তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রাখতে পারে।

নিহত রাজুর পূর্ব পরিচিত কুড়িগ্রামের নাগে¦শ্বরী ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন জানান, নিহত রাজু আহমেদ প্রেমের টানে নাগেশ্বরীতে এসেছিল। তার ফেসবুকের মাধ্যমে প্রেম হয় নাগেশ্বরী উপজেলার এক তরুণীর সাথে। পরে গত ১২ ফেব্রুয়ারি সেই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের খবর শুনে সেদিনই ঢাকার কর্মস্থল থেকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আসেন রাজু আহমেদ। কিন্তু বিয়ে ঠেকাতে না পেরে শুক্রবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল তার। এর আগেও একবার রাজু কুড়িগ্রামে এসেছিল বলে জানান মোফাজ্জল।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের ময়না তদন্তের পর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এমকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা