সারাদেশ

বন দখলে খাসিয়াদের তাণ্ডাব, আহত ৬

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের গহীন অরণ্য নুনছড়া ও রুশনাবাদ এলাকায় শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বনবিভাগের লোকজনের উপর খাসিয়ারা সশস্ত্র হামলা চালিয়েছে। এতে ৩ বনকর্মীসহ ৬ জন আহত হয়েছে।

এ ঘটনায় বনবিভাগ ১১ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছে। ইতিপূর্বে ২ বার খাসিয়ারা একই স্থানে বনবিভাগের উপর হামলা চালায়।

বনবিভাগ ও স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নে নুনছড়া ও রুশনাবাদ মৌজা এলাকায় বনবিভাগ ১০ হেক্টর সামাজিক বনায়নের লক্ষ্যে ২০২০ সালের জুন মাস থেকে পরিকল্পনা করছে। সেলক্ষ্যে একটি নার্সারীর কাজ গত অক্টোবর মাসে শুরু করে। কিন্তু খাসিয়ারা বনবিভাগের সেই কার্যক্রম বিনষ্টের লক্ষ্যে এবং উক্ত জমি জবর দখলের লক্ষ্যে নানা ধ্বংসাত্মক পরিকল্পনা শুরু করে।

২৮ অক্টোবর নার্সারীর কাজে প্রথম বাঁধা দেয়। খাসিয়াদের বাঁধার মুখে বনবিভাগ ব্যর্থ হয়ে ফিরে আসে এবং কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রি (নং ১১৯২ তাং ২৮/১০/২০) করেন। এরপর গত ২৩ নভেম্বর ২য় দফা বনবিভাগের কাজে বাঁধা ও হামলা চালায়। এব্যাপারে বনবিভাগ কুলাউড়া থানায় একটি মামলা (নং ১৬ তাং ২৩/১১/২০) দায়ের করেন।

বনবিভাগ নার্সারীতে ইতোমধ্যে চারা উৎপাদন কাজ শেষ করেছে। উৎপাদিত চারা পলিব্যাগে তোলার কাজ শুরু করে। শনিবার ভোর ৬টায় বনকর্মীরা নার্সারীতে কাজ করার মুহুর্তে নুনছড়া পানপুঞ্জির মন্ত্রী ববরিন খাসিয়া ও সিলভেস্টার তালের নেতৃত্বে অতর্কিতে সশস্ত্র হামলা চালায়।

কুলাউড়া রেঞ্জার রেজাউল হক জানান, খাসিয়ারা তীরধনুক, বন্দুক, গুলতি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলায় বনপ্রহরী আব্দুল হালিম, বনমালী জিয়াউর রহমান, প্রহরী প্রতাপ চন্দ্র দেব, উপকারভোগী ও শ্রমিক ইছাক আলী, এলাইচ মিয়া ও ফজলু মিয়া আহত হন। আহতদের মধ্যে ইছাক আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেঞ্জার আরও জানান, বনকর্মী ও উপকার ভোগীরা আহত হওয়া ছাড়াও খাসিয়াদের হামলায় চারাসহ ১০ হাজার পলি ব্যাগ ও নার্সারীর জন্য নির্মিত শেডঘর ভাংচুর করেছে। এতে বনবিভাগের ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এঘটনায় নলডরী বিট কর্মকর্তা জহিরুল ইসলাম বাদি হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

কুলাউড়া রেঞ্জার রেজাউল হক বলেন, খাসিয়ারা একতরফাভাবে বনবিভাগের লোকজনের উপর হামলা করেছে। বার বার হামলার ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে কোন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কারণে সরকারি কাজ বাঁধাগ্রস্থ হচ্ছে। হামলার পরও ঘটনাস্থলে বনবিভাগের লোকজন রয়েছে। ফলে তাদের উপরও ফের হামলার আশঙ্কা রয়েছে। বনবিভাগের লোকজন রয়েছেন নিরাপত্তাহীনতায়। এভাবে সরকারি দায়িত্ব পালন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে জানান।

নুনছড়া পানপুঞ্জির মন্ত্রী ববরিন খাসিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা