সারাদেশ

ববি শিক্ষার্থীদের ওপর হামলা: দুই বাস শ্রমিক গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন বাস শ্র‌মিক‌কে গ্রেফতার করেছে পু‌লিশ।

শুক্রবার দিবাগত রাত আড়াইটায় নগরীর রুপাতলী বাস টা‌র্মিনাল থেকে এ‌দের দুজনকে কোতয়ালী পু‌লিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- এমকে পরিবহনের সুপার ভাইজার আবুল বাশার রনি (২৫) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজ (২৪)।

কোতয়ালী থানার ও‌সি মো. নুরুল ইসলাম জানান, হামলার ঘটনার সাথে জ‌ড়িত থাকার অ‌ভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ‌দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা অমিত হাসান রক্তিম জানান, গ্রেফতারের বিষয়ে তারা অবগত নন। তাদের দাবি অনুসারে হামলার সাথে জ‌ড়িত হোতাদের গ্রেফতার না হওয়ায় তারা পূর্ব ঘো‌ষিত সিদ্ধান্তে অনড় রয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা, হামলাকারীদের গ্রেফতার ও নাম উ‌ল্লেখ করে মামলা, এই তিন দফা দাবিতে আন্দোলন করছে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উ‌ল্লেখ্য, মঙ্গলবার বিশ্ব‌বিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে মারধর ও লা‌ঞ্ছিত করার অ‌ভিযো‌গে আন্দোলন করে শিক্ষার্থীরা। ওই দিন রা‌তে শিক্ষার্থীদের মেসে হামলায় ২০ জন আহত হয়। এদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভ‌র্তি করা হয়। এর জের ধ‌রে ৩ দফা দাবিতে আন্দোলন করছে বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা