সারাদেশ

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বিপুল ইসলাম রাশেদ (২০)। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাইপাস এলাকায় রাধুনী হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। রাশেদ জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার জামগড়া এলাকা আব্দুর রশিদের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা বাইপাস এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল আরোহী বিপুল ইসলাম রাশেদকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা