সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৯ মেয়র প্রার্থী জামানত হারাচ্ছেন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : চতুর্থ দফায় অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর নির্বাচনে ১২ মেয়র প্রার্থীর মধ্যে ৯জন জামানত হারাচ্ছেন। নির্ধারিত সংখ্যক ভোট না পাওয়ায় আ.লীগের বিদ্রোহী বহিষ্কৃত, জাতীয় পার্টি, বিএনপির ৯ মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন।

স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ অনুসারে, নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে, তার ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচনে ১২ প্রতিদ্বন্দি মেয়র প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারাচ্ছেন।

১৪ ফ্রেরুয়ারি অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে মোট ভোট পড়ে ১১ হাজার ৭১৬ টি। সে অনুযায়ী প্রত্যেক প্রার্থীর জামানত ফেরত পেতে হলে কমপক্ষে ১ হাজার ৪৬৩ ভোট পাওয়া দরকার। নির্বাচনে ২ হাজার ৮০৬ ভোট পেয়ে আওয়ামীলীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান মেয়র নির্বাচিত হন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন ২ হাজার ৩৭১ ভোট আর আ.লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকার পেয়েছেন ২ হাজার ৩২১ ভোট। বিএনপির প্রার্থী মাহমুদুন নবী পান্না বিশ্বাস পান মাত্র ৪৪৮ ভোট। জাতীয় পার্টির আলমগীর হোসেন পান ৪৯৮ ভোট।

অন্যদিকে মেয়র পদে আ.লীগ বিদ্রোহী প্রার্থী আফম রুকুনুল ইসলাম ডলার রেলইঞ্জিন প্রতিক নিয়ে ৪৭৪ ভোট। উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক (বহিস্কৃত) আব্দুল খালেক জগ প্রতিক নিয়ে ১২৮৫ ভোট। পৌর আ.লীগের সম্পাদক (বহিস্কৃত) রফিউল ইসলাম কম্পিউটার প্রতিক নিয়ে ৯০৩ ভোট। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি (বহিস্কৃত) নওরোজ কাউসার কানন চামচ প্রতীক নিয়ে ১৩৩ ভোট।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক সাধন বসাক নারিকেল গাছ প্রতিক নিয়ে ২৩১ ভোট। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আ.লীগ নেতা (বহিস্কৃত) ইসতেখার আলী মোবাইল ফোন প্রতিকে ৩৯ ভোট এবং সাবেক মেয়র বিএনপির বিদ্রোহী মোখলেসুর রহমান ৭ ভোট পান।

উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার জানান,১৪ ফ্রেরুয়ারী অনুষ্ঠিত পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হন। ১৪৭০২ ভোটের মধ্যে ১১৭১৬ ভোট সংগ্রহ হয়েছে যা শতকরা উনআশি ভাগ। এতে ২ শত ভোট বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্ধারিত সংখ্যক ভোট না পাওয়ার কারনে ৯ মেয়র প্রার্থীর তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সান নিউজ/বিপ্লব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

ফিলিপাইনে জাহাজে আগুন, নিহত বেড়ে ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় মৃত...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা