সারাদেশ

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে কর্মী খুন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ আশরাফ চৌধুরী ইমন (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-স্কুল বিষয়ক সম্পাদক নয়ন সরকার তাকে ছুরিকাঘাত করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আশরাফ চৌধুরী ইমনের বাড়ি নোয়াখালী জেলায়। তার বাবার নাম মো. আবদুল। বাবার কর্মস্থল চট্টগ্রাম হওয়ায় তারা আনোয়ারায় একটি ভাড়া বাসায় থাকতেন।

সূত্র জানায়, আনোয়ারা সদরে ছুরিকাঘাতে নিহত আশরাফ একজন ছাত্রলীগ কর্মী। নয়ন সরকারের সঙ্গে তার রাজনৈতিক বিরোধ ছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে তাকে ছুরিকাঘাত করেন নয়ন। এতে আশরাফ গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নয়ন সরকার ও আশরাফ দুজনই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের অনুসারী বলে সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, রাতে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনোয়ারা থেকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসায় দুর্বৃত্তরা আশরাফকে খুন করেছে। ঘটনার পর থেকে নয়ন সরকার পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা