সারাদেশ

তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, বান্দরবার : কম খরচে আর স্বল্প শ্রমে লাভ বেশি হওয়ায় বান্দরবানে তুলা চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রশিক্ষণসহ নানা সহায়তা দেয়ায় কৃষকদের মাঝে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ। ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা।

পার্বত্য জেলা বান্দরবান। এক সময় এখানকার পাহাড়ের পাদদেশে ব্যাপকভাবে চাষ হতো তামাকের। তবে সে চিত্র এখন পাল্টে গেছে। জেলার মেঘলা, চিম্বুক, চড়ুইপাড়া, লেমুঝিড়ি, বালাঘাটা, জয়মোহন পাড়ায় হচ্ছে তুলার চাষ।

তুলা উন্নয়ন বোর্ড থেকে চাষিদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি বিনামূল্যে কৃষকদের বীজ, সার দেয়া হচ্ছে। এতে জনপ্রিয় হচ্ছে তুলা চাষ। অন্যান্য ফসলের চেয়ে তুলা চাষে লাভ বেশি হওয়ায় আগ্রহী হচ্ছেন চাষিরা।

তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান সদর ইউনিটের কটন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, 'ফসল অত্যন্ত ভালো হয়েছে, আশা করছি এ বছর বিঘা প্রতি ১৭-১৮ মণ ফলন হবে। তামাক চাষ বর্জন করে তারা তুলা চাষে আগ্রহী হচ্ছে। দিন দিন তুলা চাষ বৃদ্ধি পাচ্ছে।'

ভালো বীজ সরবরাহ করায় ফলন ভালো হচ্ছে বলে জানায় তুলা উন্নয়ন বোর্ড। বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা বলেন, 'প্রতি কানিতে যেখানে ২০ কেজি তুলা হতো, সেখানে ২০ মণ তুলা হচ্ছে। সারসহ ১৪টি উপকরণ কৃষকদের বিতরণ করছি। প্রয়োগ পদ্ধতি তাদের শিখানো হচ্ছে।'

এ বছর ৬ হাজার ২০০ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। আর ২ হাজার ১৫০ টন তুলার উৎপাদন আশা করছে তুলা উন্নয়ন বোর্ড।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা