সারাদেশ

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: ঢাকা-ঈশ্বরদী রেলপথের মুলাডুলি রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুলাডুলি রেল স্টেশন এলাকা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১১টায় ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস (৫ ডাউন) ট্রেনের ধাক্কায় মুলাডুলি রেল স্টেশন এলাকায় ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা