সারাদেশ

শিকারিদের বিষটোপে আড়াইশ হাঁসের মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার : বড়লেখায় অসাধু পাখি শিকারিদের বিষটোপে এক খামারির ২৫০ হাঁসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাকালুকি হাওরের পোয়ালা বিলে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় খামার মালিক আলী হোসেন বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের ফয়জুর রহমানসহ ৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের আলী হোসেন ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে একটি হাঁসের খামার তৈরি করেন। খামারে তার ৪৫০টি হাঁস রয়েছে। হাওরে তিনি ঘর তৈরি করে হাঁসগুলো পালন করেন। প্রায় সময় বিবাদিরা হাকালুকি হাওরে আসা অতিথি পাখি শিকার করে থাকে। হাঁস খামার মালিক আলী হোসেন বিভিন্ন সময় বিবাদিদের পাখি শিকার করতে নিষেধ করেন। তার নিষেধ না মানায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এতে বিবাদিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে তারা শুক্রবার সকালে হাকালুকি হাওরের পোয়ালা বিলে আলী হোসেনের খামারের সামনে ধানের সঙ্গে বিষ মিশিয়ে রাখে। সকালে হাঁসগুলো খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এসময় বিষ মেশানো ধান খেয়ে ঘটনাস্থলেই ২৫০ হাঁস মারা যায়।

খামার মালিক আলী হোসেন জানান, আমি গরিব মানুষ। ব্যাংক থেকে লোন নিয়ে হাঁসের খামার করেছিলাম। কিন্তু পাখি শিকারিরা আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধানের সঙ্গে শিকারিদের দেয়া বিষ খেয়ে আমার ২৫০ মারা গেছে। বাকি হাঁসগুলোর অবস্থা খারাপ। যেকোনো সময় মারা যেতে পারে। আমি তাদের প্রায় সময় পাখি শিকারে নিষেধ করতাম। এতে ক্ষুব্দ হয়ে আমার এতোগুলো হাঁস বিষ দিয়ে মেরে ফেললো। আমি থানায় অভিযোগ দিয়েছি, তাদের বিচার চাই।

থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিষটোপ খেয়ে এক খামার মালিকের ২৫০ হাঁস মারা গেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা