সারাদেশ

কলার লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ১৩ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুলাউড়া থানায় শিশুটির মা বাদী হয়ে প্রতিবেশী যুবককে আসামি করে মামলা করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের শিশুটির মা (৩৫) এলাকার বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। বাবা নেই। ১১ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো শিশুটিকে ঘরে একা রেখে মা কাজে চলে যান। ওইদিন একপর্যায়ে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের দেয়ালঘেরা একটি নির্জন স্থানে নিয়ে হৃদয় মিয়া (১৯) নামক প্রতিবেশি শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটি পরে বাড়িতে ফিরে যায়। তবে মাকে এ ব্যাপারে কিছু বলেননি।

ওই দিন রাতে ব্যথায় শিশুটি কাতরাতে থাকে, জ্বরও আসে। এ অবস্থায় পরদিন ১২ ফেব্রুয়ারি তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান তার মা। চিকিৎসক ব্যথানাশক কিছু ওষুধ দেন। এরপরও ব্যথা কমছিল না। এ দিকে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) শিশুটি কেঁদে কেঁদে মাকে ঘটনাটি জানায়। এ কথা শুনে তার মা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ ব্যাপারে বিচার প্রার্থী হন। খবর পেয়ে পুলিশ গত বুধবার রাতে এলাকায় অভিযান চালায়। তবে হৃদয়কে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১০টায় হৃদয়কে আসামি করে মামলা করেন শিশুটির মা।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আসামি পলাতক। গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা