সারাদেশ

ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগঞ্জের একটি ধানক্ষেত থেকে মাহাবুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চতরা ইউনিয়নের কুয়েতপুর বিলপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহাবুল একই এলাকার মৃত জাহেদ আলীর ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাহাবুল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সকালে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মাহাবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা