সারাদেশ

কর্ণফুলীতে নৌকাডুবি : নিখোঁজ ৩ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পৃথক নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুইজনের ও শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) একজনের লাশ উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবার, সদরঘাট নৌ থানা পুলিশ ও কোস্টগার্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

১৬ ফেব্রুয়ারি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নাহিয়ান আল ফারুকের (২২) লাশ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ১১ নম্বর ঘাট এলাকায় ভেসে উঠলে স্থানীয়রা লাশ উদ্ধার করেন।

নাহিয়ান কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার মো. মারজানের ছেলে। গত মঙ্গলবার যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় সৈকত বড়ুয়া (২০) নামে আরও একজন মারা যান। তিনি কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল এলাকায় পণ্যবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মো. আবুল কাশেম (৫০) ও সাইদুল করিম (৬০) নামে দুইজনের লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ ও কোস্টগার্ড।

নৌপুলিশ সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো. কাশেম (৫০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান বলেন, পণ্যবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার সাইদুল করিম নামে একজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মো. কাশেম ও সাইদুল করিম কক্সবাজারের কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা