সারাদেশ

ব্যবসায়ীকে ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ঘরে ঢুকে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারি) রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। মোহাম্মদ আলী (৬৫) পেশায় একজন (কেমিস্ট) ব্যবসায়ী।

ঘটনার সত্যতা স্বীকার করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, রাতে টিন শেডের বাড়ির নিজ শয়ন ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ আলী। ঘরের দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতেই হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মোহাম্মদ আলীর।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত মোহাম্মদ আলী কেমিস্ট ব্যবসার পাশাপাশি নকল মুদ্রা ও পুতুলের ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক দ্বন্দ্ব ও ভাগবাটোয়ারার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ আরও জানান, নিহতের স্ত্রী মর্জিনা বেগমের দেওয়া তথ্যে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়ছে।

আটক ৩ জনের মধ্যে একজন স্থানীয়, একজনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াদহ গ্রামে ও অপরজনের বাড়ি নেত্রকোনা জেলায়। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানাতে চাননি তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা