সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভেকুসহ মাটি জব্দ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে পুকুর ভরাট করছিলেন। খবর পেয়ে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও দুই হাজার ৮০০ ঘনফুট মাটি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মরাপুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে পাশের একটি জমি ভরাট করা হচ্ছিল। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি ভেকু মেশিন ও উত্তোলন করা ২৮শ ঘনফুট মাটি জব্দ করা হয়েছে। এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা