সারাদেশ

৬ কোটি টাকা আত্মসাতকারী প্রতারক গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : সমবায় সমিতির নাম ভাঙিয়ে লোভনীয় অফার দিয়ে গ্রামের সহজ সরল নারীদের কাছ থেকে ৬ কোটি টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

গ্রেফতার মামুন হাসান মালিক ওরফে আদম সুফী (৪৫) নীলফামারীর ডোমারে সাহাপাড়ায় ভোগ্যপণ্য সমবায় সমিতি নামে একটি পরিচালনা করতেন। সেই সমিতির ব্যানারে এলাকার সহজ-সরল নারীদের সদস্য অন্তর্ভুক্ত করে লোভনীয় অফার দিয়ে তাদের কাছ থেকে দুই মাসে ছয় কোটি টাকা হাতিয়ে নেয়। এরপর ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে আত্মগোপনে যায় প্রতারক আদম সুফী। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় তার নিকট এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৩ রংপুর সদর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান।

র‍্যাব-১৩ এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রতারণা করার উদ্দেশ্যে মামুন হাসান মালিক ওরফে আদম সুফী সহযোগীদের নিয়ে ডোমার থানার সাহাপাড়ায় প্রাক্তন কুইন্স কিন্ডার গার্ডেনে ঘর ভাড়া নিয়ে ডোমার বাজার ভোগ্য পণ্য সমবায় সমিতি নামক ব্যানার লাগিয়ে ব্যবসা শুরু করেন। সেখানে এলাকার সহজ-সরল নারীদের টার্গেট করে সমবায় সমিতির মাধ্যমে লোভনীয় অফার দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া শুরু করে প্রতারক চক্রটি।

সমবায় সমিতির মাধ্যমে কয়েকজন নারী সদস্য প্রাথমিকভাবে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মূল টাকাসহ লভ্যাংশ প্রাপ্ত হলে এলাকার অধিক সংখ্যক মহিলা নিজের সহায় সম্বল বিক্রি করে চটকদার এই সমিতির সদস্য হন। এভাবে সমবায় সমিতির আড়ালে এই প্রতারক চক্রটি মাত্র দুই মাসে ৬ কোটি টাকা সংগ্রহ করেন। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে সমিতির কার্যালয় বন্ধ করে পালিয়ে যায় আদম সুফী ও তার সহযোগীরা।

আকস্মিকভাবে এমন ঘটনা ঘটায় ভুক্তভোগীরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে থাকেন। কয়েকজন নারী তাদের স্বামীর সংসার থেকে তালাকপ্রাপ্ত হন। একই ঘটনায় ওই সমিতির এক নারী সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারাও যান।

মেজর মঈন হাসান আরও বলেন, টাকা দিয়ে সর্বশান্ত সহস্রাধিক নারী এবং ওই সমিতির প্রায় শতাধিক নারীকর্মী গত বছরের ২০ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও নীলফামারী জেলার ডোমার থানায় চলতি বছরের ২৪ জানুয়ারি চারজন প্রতারকের নামে একটি মামলা দায়ের করেন। একই সঙ্গে র‍্যাব-১৩ বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব বিষয়টি অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করে প্রতারণা চক্রের মূল হোতা মামুন হাসান মালিক ওরফে আদম সুফীকে ঢাকার সাভারের নিকট আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আদম সুফী প্রতারণার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা