সারাদেশ

বদলি চান কোম্পানীগঞ্জ থানার ১০ পুলিশ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় কর্মরত ১০ পুলিশ অফিসার একযোগে বদলির আবেদন করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গণহারে তারা এ বদলি চাচ্ছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বস্ত সূত্রে বিষয়টি জানা যায়।

সূত্রমতে, ১০ জন পুলিশ অফিসার একযোগে বদলির আবেদন নিয়ে থানার সকল অফিসারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বদলি চাওয়া অফিসাররা হচ্ছেন- এসআই সরোজ রতন আচার্য্য, এসআই জাকির হোসেন, এসআই শাহীদ হোসাইন, এসআই মো. নিজাম উদ্দিন, এসআই এমরান হোসাইন, এসআই রিয়াদুল হাসান, এএসআই বাবুল মিয়া বেগ, এএসআই মো. আবদুল জাহের, এএসআই মো. জহির হোসেন, এএসআই রবিউল আলম।

এরা সকলেই ব্যক্তিগত সমস্যা দেখিয়ে বদলির আবেদন করেছেন। তবে, অপর একটি সূত্র থেকে জানা যায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অফিসাররা নিজেদের মানিয়ে নিতে না পেরে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বদলির দরখাস্ত পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ করে থানায় কর্মরত বেশ কয়েকজন পুলিশ অফিসার ব্যক্তিগত কারণ দেখিয়ে একযোগে অন্যত্র বদলির আবেদন জমা দিয়েছেন। তবে কি কারণে তারা গণহারে বদলি চাচ্ছেন তা তিনি জানাতে পারেননি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বদলি চাওয়া এক পুলিশ অফিসার বলেন, কোম্পানীগঞ্জ থানা এলাকায় চলমান পরিস্থিতিতে সম্মানের সহিত চাকরি করা এখন দুষ্কর। যে কারণে আমরা সম্মান থাকতে চলে যেতে চাচ্ছি।

উল্লেখ, এই উপজেলায় নোয়াখালী সদরের সাংসদ একরামুল করিম চৌধুরী ও ফেনী সদরের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অপরাজনীতি বন্ধসহ তাদের টেন্ডার বাণিজ্য, চাকরি বাণিজ্য ও কমিশন বাণিজ্য বন্ধের দাবিতে গত দুইমাস থেকে সেতুমন্ত্রীর আপন ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আন্দোলন করে আসছেন।

এসময় তিনি ওই দুই নেতার সাথে আঁতাত করার অভিযোগ এনে নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এবং পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হকের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

সান নিউজ/বিইউ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা