সারাদেশ

লক্ষীছড়িতে আ.লীগ কার্যালয়ে হামলা

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার দুল্যাতলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় অফিসে থাকা সকল আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে দুস্কৃতিকারীরা। তবে এ ঘটনার জন্য প্রতিপক্ষ দল বিএনপির বিরুদ্ধে ভাঙচুর ও হামলার অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক।

সে সাথে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ বিষয়ে লক্ষীছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ওসি হুমায়ুন কবির জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত শেষে দোষীদের চিহিৃত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

লক্ষীছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা