সারাদেশ

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে চালকসহ ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ট্রাক চালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে ট্রাক শ্রমিক শাহিন (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বরিশালগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাক চালক সজীব মৃধা ট্রাকের ভিতর চাপা লেগে ঘটনাস্থলেই নিহত ও ট্রাক শ্রমিক শাহিনসহ ২ জন গুরুতর আহত হন। আহত ট্রাক শ্রমিকদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেওয়া হলে শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে।

মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা