চাঁদের গাড়ি
সারাদেশ

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জেলা সদরের ভাইবোনছাড়া ইউনিয়নের দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরা। তাদের বাড়ি আমলাই হাদুকপাড়া গ্রামে।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন, ‘হতাহতরা খাগড়াছড়ি হাটবাজার থেকে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আমলাই হাদুকপাড়া পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরার মৃত্যু হয়। এছাড়া, দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা, চয়ন ত্রিপুরা আহত হন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা